আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ড্যাব নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীকে মারধর ও হেনস্তার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার বনানী থানায় জাকী বাদী হয়ে মামলাটি করেন।




