‘মিনি সুন্দরবনে’ অবাধে কাটা হচ্ছে গাছ
রাতের আঁধারে চেইন স দিয়ে মিনিটেই কাটা পড়ছে ‘মিনি সুন্দরবনে’র বড় বড় গাছ। এরপর মিনি ট্রাক কিংবা ভ্যানে করে সেসব গাছ পৌঁছে যাচ্ছে করাতকলে। পড়ে থাকছে গুঁড়ি। এভাবে রাজশাহীর চারঘাটে গ্রামীণ সড়কের পাশের গাছের পর এবার পদ্মা-বড়াল নদীর তীররক্ষা বাঁধের গাছও উধাও হচ্ছে।




