‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও প্রতিষ্ঠা পায়নি সাম্যের আদর্শ
মানুষের ধর্মীয় পরিচয়ের চেয়ে তার মানবিক মর্যাদা ও অধিকারকে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অথচ তাঁর ‘সাম্যবাদী’ কবিতা রচনার এক শতাব্দী পরও সমাজে বৈষম্য রয়ে গেছে, প্রতিষ্ঠা পায়নি সাম্যের আদর্শ।



