‘প্রান্তিকের কল্পজগৎ’ প্রদর্শনীতে ভূমিহীন মানুষের শিল্পকর্ম
ভূমি নেই, তবু ভূমি ঘিরে আছে জীবনের কত গল্প, শ্রমের স্মৃতি, অধিকার আদায়ের লড়াই আর আগামীর স্বপ্ন! সেই গল্প ও কল্পনারই প্রকাশ ঘটেছে শিল্পকর্মে। ভূমিহীন মানুষের নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা নিয়ে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘প্রান্তিকের কল্পজগৎ’ শীর্ষক প্রদর্শনী।


