সিলেটে প্রতিদিন ঢুকছে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা
সিলেট নগরীর প্রবেশদ্বার কদমতলী পয়েন্ট কিংবা দক্ষিণ সুরমার সিলাম রোডে প্রায়ই দেখা যায় বড় ট্রাক থেকে নামানো হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে সিলেটে এসে নামছে মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনহীন এসব অটোরিকশা।




