হিজলার মেঘনায় গুলিতে জেলে নিহত
বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে গুলিতে আকতার হোসেন (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের সঙ্গে থাকা অন্য জেলেদের দাবি, চাঁদপুর নৌ পুলিশের অভিযানের সময় ছোড়া গুলিতে তিনি নিহত হয়েছেন।



