তাহসিফ কিছু একটা নিয়ে আতঙ্কে ছিলেন, বললেন বাবা
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন বলে জানিয়েছেন তাঁর বাবা এনায়েতুল করিম হেলাল। গত মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামে এক বন্ধুর মতো ছোটভাইয়ের ডাকে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি তাহসিফ।




