উইন্ডিজের শুরুর জুটি ভাঙলেন হাসান
বাংলাদেশের ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম ওভারেই ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। তার বলে উইকেটকিপার জাকের আলী অনিকের গ্লাভসে ধরা পড়ে সাজঘরে ফিরেছেন ব্র্যান্ডন কিং।



