রাজধানীতে শুরু তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার
রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)–২০২৬। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, টেকসই পর্যটনের প্রসার এবং আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।



