বিশ্ববিদ্যালয় এবং গণতন্ত্র ও মুক্ত সমাজ রক্ষার সংগ্রাম
বড় বড় দালানকোঠা, হর্ম্য থাকলেই তাকে বিশ্ববিদ্যালয় বলা চলে না। চিন্তার স্বাধীনতা, মুক্তবাক ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের জন্য আবশ্যক। শিক্ষক বরখাস্ত, প্রশাসনিক হয়রানি, পাঠ্যক্রমে হস্তক্ষেপ ও ভিন্নমতাবলম্বীদের নিপীড়ন– এসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যায় না।

