উদীচী: সংস্কৃতির সংগ্রামে মানুষের মুক্তি
১৯৬৮ সালে যাত্রা শুরু করা উদীচীর ৫৮ বছর শুধু সাংস্কৃতিক চর্চার ইতিহাস নয়; এটি শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়ানোর এক দীর্ঘ অঙ্গীকার। উদীচীর সাংগঠনিক দর্শনের দিকে তাকালে এর মূল আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে– শোষণমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা।




