মনের মধ্যে ভালো কাজ করার আকাঙ্ক্ষা রয়ে গেছে: দিলারা জামান
দিলারা জামান। বরেণ্য অভিনেত্রী। দীর্ঘ কর্মজীবনে মঞ্চ, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘মা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও।



