নির্মাণের তিন মাসে বাঁধে ধস, প্রকল্পের মান নিয়ে প্রশ্ন
বান্দরবানের লামায় নদীভাঙনের নজির তেমন একটা নেই। তবু ‘লামা বাজার রক্ষা’ নামে ৩৩ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়। নির্মাণের তিন মাসের মাথায় বৃষ্টিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকল্পটির বাঁধের একটি অংশ ধসে গেছে।



