সবুজায়নে ছাদবাগান নীতি
বর্তমান প্রেক্ষাপটে নগর সবুজায়নে ছাদবাগান ছাড়া বিকল্প কিছু আছে বলে মনে হয় না। কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুধু ঢাকাতেই আনুমানিক সাড়ে চার লাখ বহুতল ভবনের ছাদ রয়েছে, যার আয়তন প্রায় চার হাজার ৫০০ হেক্টর (প্রায় সাড়ে চার কোটি বর্গমিটার)।



