শেখ হাসিনাসহ ৮ জনের মামলার শুনানি ১৭ নভেম্বর
দশ বছর আগে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি ভবনে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পিছিয়ে ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।



