‘কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম’ বলা নারী পেলেন জামিন
ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে লাইভে নিজের ক্ষোভ প্রকাশের পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে গ্রেপ্তার নারী উদ্যোক্তা সাথী আক্তার জামিন পেয়েছেন। বুধবার ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।




