সেঞ্চুরির অপেক্ষায় সাদমান
আলোকস্বল্পতায় প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ থাকার পর শুরু হয়েছে। ৭০ ওভার শেষে ৩ উইকেটে ২০৭ রান তুলেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ৯৬ এবং লিটন দাস অপরাজিত আছেন ৭ রানে। স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়, আলোকস্বল্পতায় খেলা বন্ধ ক্র্যাম্পের কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো তাওহীদ হৃদয়কে।



