যিনি বা যারা অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ রয়েছে: জামায়াত
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ সম্পর্কে জামায়াত বলেছে, যিনি বা যারা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।


