শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪
শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের হাওড়া বাঁশতলা জোড়াপাম্প এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারালেন এক প্রবাসী। তিনি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



