নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের যাত্রা
দেশের লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড অংশীদারিত্বে যুক্ত হয়েছে। সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে এই অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।

