তাহিরপুর উপজেলা হাওরে বোরো ধানের বীজ বপন শুরু
বিগত মৌসুমের সব সংকট আর হতাশা ঝেড়ে ফেলে নতুন স্বপ্ন নিয়ে কাদাজলে নেমেছে কৃষক। এরই মধ্যে তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে বোরো ধানের বীজ বপন শুরু হয়েছে। তবে এ বছর পানি আগাম কমে যাওয়ার কারণে কৃষকরা চিন্তিত।


