রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের আবেদন করা হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করে কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন কমিটি নামের সংগঠন।


