টানা সপ্তম দিনের সড়ক অবরোধে অচল সাজেক
পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে টানা সপ্তম দিনের মতো সড়ক অবরোধ চলছে। বুধবারও অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় দেশের অন্যান্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পর্যটনকেন্দ্র সাজেক।



