লোকগানের সুরে আব্বাসউদ্দীন আহমদকে ফিরে দেখা
‘ও কি গাড়িয়াল ভাই’ কিংবা ‘আল্লাহ মেঘ দে পানি দে’– গানের সুরে ও আবেগে ভিন্নতা থাকলেও এর সঙ্গে জড়িয়ে আছে আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠের স্মৃতি। নদী, জনপদ, বিরহ ও বৃষ্টির আকাঙ্ক্ষায় মাটির মানুষের অনুভূতিকে গানে ধারণ করা এই শিল্পীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বসে দুটি স্মরণ আয়োজন।


