পাওনা ৭ লাখ টাকার দাবিতে লাশ দাফনে বাধা, পুলিশি হস্তক্ষেপে দাফন
পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা আদায়ের দাবিতে উজ্জ্বল মল্লিক (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় প্রায় তিন ঘণ্টা মরদেহসহ খাটিয়া আটকে রাখেন কয়েকজন পাওনাদার।




