ছেলেদেরও বিয়ের বয়স ন্যূনতম ১৮ করার সুপারিশ, সরকার এর বিপক্ষে
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে, বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বছর। এই বয়সের নিচে বিয়ে হলে তা বাল্যবিবাহ বলে গণ্য হবে, যা শাস্তিযোগ্য অপরাধ। সে ক্ষেত্রে ছেলেদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ বছর করার জন্য সুপারিশ করছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ ও শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।



