শত্রুকে মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী, জানান দিল দুর্গম স্বর্ণদ্বীপে
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বিপুল খনিজ সম্পদের সন্ধান মিলেছে—এমন কাল্পনিক দৃশ্যপটকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সামরিক মহড়া। দ্বীপটি শত্রুপক্ষের দখল থেকে উদ্ধারের মহড়ায় অংশ নেয় সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্স।


