অধ্যাপক রাজ্জাক ছিলেন বিশেষ কালের প্রতিনিধি
পরনে লুঙ্গি ও কোঁচকানো পাঞ্জাবি, চেয়ারে পা তুলে বসে অতিথিদের স্বাগত জানাতেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। অতিথিদের আপ্যায়ন করতেন বাকরখানি ও রং–চা দিয়ে। কথায় থাকত সূক্ষ্ম রসবোধ, কখনো হুঁকায় টান দিতে দিতে মেতে উঠতেন দাবা খেলায়।



