কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ
তাঁকে বলা হয় কিং খান কিংবা বাদশাহ। পর্দায় কখনো প্রিয়তমার চোখে হারিয়ে যেতে চেয়েছেন, কখনো দুই হাত ছড়িয়ে জানিয়েছেন ভালোবাসার কথা। শাহরুখ খানের প্রেম নিবেদনের ভঙ্গি কয়েক প্রজন্মের দর্শকের কাছে পরিচিত।
