দুই যুগ পর আয়োজিত হচ্ছে বিআইএমের দ্বিতীয় সমাবর্তন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের শিক্ষার্থীদের দ্বিতীয় সমাবর্তন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সমাবর্তনের আয়োজন করা হয়েছে।


