চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।


