বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের খোঁজে (শেষ পর্ব)
বাঙালি মুসলমানের আত্মপরিচয় কোনো সরল বা একরৈখিক ইতিহাস নয়। কখনো বাঙালিত্ব ও মুসলমানিত্বের সমন্বয়, কখনো স্বাতন্ত্র্যবাদী চেতনা, আবার কখনো জাতীয়তাবাদের বহুত্ববাদী আকাঙ্ক্ষা—বিভিন্ন ঐতিহাসিক পর্বে এই পরিচয় নানা রূপ পেয়েছে।



