বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল
ঢাকা-বরিশাল নৌপথের জন্য কেনা এমভি রূপসা ও এমভি সুগন্ধা ৯ মাস ধরে সদরঘাটে পড়ে আছে। আগে কেনা আরও দুটি জাহাজও অলস। এই চার জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার।


