খুলনায় নভেম্বরের ২৫ দিনেই ১৫ বার গুলি, ছয়জন নিহত, আতঙ্ক
নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৪ নভেম্বর এক দিনেই সাতটি এলাকায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই সময়ের মধ্যে গুলিতে পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে আরও একজন নিহত হয়েছেন।


