‘আজকের মতো দুঃখ আর কখনো পাইনি’, কী ঘটেছিল নায়িকা নূতনের সঙ্গে
‘আমি চলচ্চিত্রের কেউ না? সবাই কেন আমার সঙ্গে এ রকম করে?’ সম্প্রতি এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এভাবেই আক্ষেপ প্রকাশ করেন চিত্রনায়িকা নূতন। তাঁর অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চে চিত্রনায়িকা রোজিনা তাঁকে পেছনে সরিয়ে অন্য একজনকে ডাকেন।

