ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ২৭ নভেম্বর শুক্রবারের অপেক্ষায় আছেন। কারণ, দিনটি ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত। এদিন বিশেষ ছাড়ে পছন্দের বিভিন্ন পণ্য কেনার সুযোগ মেলে। এ জন্য কোথাও বিপণিবিতানের সামনে দীর্ঘ সারি, কোথাও অনলাইন স্টোরে পছন্দের পণ্যের জন্য অধীর আগ্রহ নিয়ে ক্রয়াদেশ দেওয়ার হিড়িক।

