আমার দাম এত কম কেন?
হ্যাঁ, আমি মরিচই বলছি…আপনারা যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমার দামদর নিয়ে একসময় সংসদে বিস্তর আলাপ–আলোচনা হতো। আন্তর্জাতিক বাণিজ্যে সম্পর্ক বিস্তার করত আমার বাজারদর, দ্বিদেশীয় আমদানি-রপ্তানি বাণিজ্যে আমি মরিচের জোরালো ভূমিকা ছিল।

