রোয়াংছড়িতে ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে
বাংলাদেশ স্কাউটস্-এর উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়িতে ৫ দিনব্যাপী ২৩৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।



