ভোর হলেই উড়াল, দিন শেষে বকুলগাছে ফিরে আসে চড়ুইয়ের দল
মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি বকুলগাছ। ডালপালা খুব বিস্তৃত নয়। দিনের বেলায় সাধারণ গাছের মতোই মনে হয়। কিন্তু সন্ধ্যা নামতেই বদলে যায় দৃশ্যপট। চারপাশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে গাছটির ডালে ডালে আশ্রয় নেয় শত শত চড়ুই পাখি।

