৩০০ গরু-ছাগলের বেচাকেনা গ্রামীণ হাটে
দত্তের বাজারের সবচেয়ে বড় আকর্ষণ গবাদিপশুর হাট। গ্রামীণ বাজারে গরু-ছাগলের বেশ বড় হাট সচরাচর চোখে পড়ে না। সপ্তাহের বড় হাটের দিন অর্থাৎ কেবল সোমবারই এই পশুর হাট বসে।হাটের ইজারাদার আবদুল কাদের খলিফা প্রথম আলোকে জানান, প্রতি সোমবারে গরুর হাটে গড়ে ৮০টির বেশি গরু কেনাবেচা হয়।


