শক্তিশালী পানির তৈরি ব্যাটারি
নিরাপদ ও পরিবেশবান্ধব শক্তির সন্ধানে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা। পানিভিত্তিক (অ্যাকুয়াস) ব্যাটারির শক্তি ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে একটি নতুন ইলেক্ট্রোলাইট বা রাসায়নিক মাধ্যম আবিষ্কার করেছেন তাঁরা।



