চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের
চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে তৈরি পোশাক কারখানা স্থাপনের জন্য বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে সিঙ্গাপুর-চীন মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি।



