বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সঙ্গে রাজধানীতে অনেকটা বৃষ্টি
দিনের একটা বড় অংশজুড়ে আজ সোমবার রাজধানীর আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে ভ্যাপসা গরম। কে বলবে নভেম্বরের এক সপ্তাহ পার হয়ে গেছে? দেশের উত্তর জনপদের অনেক জায়গায় এখন ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যায়।

