সিলেট বন্ধুসভার পাঠচক্রে হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার ও রহস্য উপন্যাস হলো ‘যকের ধন’, রচনা করেছেন হেমেন্দ্রকুমার রায়। এটি বিমল-কুমার সিরিজের প্রথম কিস্তি। বাংলা সাহিত্যের গুপ্তধনের সন্ধানের গল্পের ক্ষেত্রে বইটিকে একটি ক্ল্যাসিক বা মাইলফলক হিসেবে ধরা হয়।


