আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী
খুলনার ভৈরব নদের পূর্ব পাড়ের আকাশে যখন সূর্য উঁকি দেয়, তখনই পশ্চিম তীরে শুরু হয় ব্যবসায়ীদের প্রস্তুতি। সাজাতে শুরু করেন পণ্যের পসরা। সকালে ডাকবাংলোর মোড় থেকে ক্লে রোড ধরে পথ চললে প্রথমেই চোখে পড়ে দুই পাশে সারি সারি ফলের দোকান, যা স্থানীয়ভাবে ফলপট্টি নামে পরিচিত।


