অস্ত্রধারী যুবককে শনাক্ত করতে পারেনি পুলিশ, দায় নিতে চায় না বিএনপির কোনো পক্ষ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা যুবককে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে।



