৪৫তম বিসিএসে গেজেট বঞ্চিতদের রি-ভেরিফিকেশন চালু, সিদ্ধান্ত চলতি মাসে
৪৫তম বিসিএসে পিএসসির চূড়ান্ত সুপারিশ করা ১ হাজার ৮০৭ জন প্রার্থীর মধ্যে গেজেটে স্থান পেয়েছেন ১ হাজার ৭০২ জন। ফলে সব ধাপে সফলভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও মোট ১০৫ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছেন।


