মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আগামী সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এই সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি মজুরি প্রস্তাব জমা দেবেন।


