যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে থাকতে পারবেন, কী অপকৌশল নিতে পারেন তিনি
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিন দশকের রাজনৈতিক ক্যারিয়ারে বহুবার বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। তবে প্রতিবারই তিনি প্রমাণ করেছেন, তাঁর রাজনৈতিক এপিটাফ বড্ড আগেই লিখে ফেলা হয়েছিল।

