নলকূপের গর্তে দেড় দিন ধরেই জ্বলছে আগুন, গ্যাসের মজুত শেষ হওয়ার অপেক্ষা
কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন জ্বলছেই। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় আগুনের সূত্রপাত হয়।

